Pages

Thursday, September 10, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১০ সেপ্টেম্বর ২০১৫


অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দবাস গাজনতলা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম । বর্ণিত সভায় মোঃ জাকির হোসেন ইউপি সদস্য, মোঃ আনারুল ইসলাম ইউপি সদস্য, মোঃ সুমন মিয়া ইউপি সদস্য এবং মোঃ কালু মিয়া আনন্দবাস হাই স্কুল । উক্ত সভায় ৫০/৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।