Pages

Saturday, March 4, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৫ মার্চ ২০১৭



১।   গত ০৪ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট নামক স্থান হতে ৭৬ পিচ ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৮০,০০০/-(তিন লক্ষ আশি হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৫ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ নামক স্থান হতে ৯৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ৭৬ পিচ ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৯৫ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৪,১৮,০০০/-(চার লক্ষ আঠার হাজার) টাকা মাত্র।