Pages

Sunday, March 5, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং ০২ জন আসামী আটক ০৬ মার্চ ২০১৭



১।   অদ্য ০৬ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে নিম্নবর্ণিত আসামীসহ ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১০ তারিখ ০৬ মার্চ ২০১৭ :
ক। ধৃত আসামী-০২ জন (১। মোঃ আব্দুর রশিদ (৩৫), পিতা-আঃ জলিল মোল্লা, গ্রাম-জয়নগর এবং ২। মোঃ আব্দুল মজিদ (৩২), পিতা-মৃত দাউদ আলী শেখ, গ্রাম-জয়নগর স্কুল পাড়া উভয়ের পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
খ। পলাতক আসামী-০১ জন(মোঃ আব্দুর রশিদ (৫৫), পিতা-মৃত আলী হিম শেখ, গ্রাম-জয়নগর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
২।   অদ্য ০৬ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ নামক স্থান হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ২১৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৬,৪০০/-(ছিয়াশি হাজার চারশত) টাকা মাত্র।