১। অদ্য ০৩ মার্চ ২০১৭ তারিখ সকাল
আনুমানিক ০৬টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ছয়ঘড়িয়া পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ(মোঃ
মোজ্জাফর হোসেন(২৩), পিতা-মোঃ মঞ্জুরুল আলী, গ্রাম-ঝাঝাডাংগা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
১৪২ বোতল ফেন্সিডিল এবং ০১ টি ইলেকট্রিক চার্জার ভ্যানগাড়ী আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,০৬,৮০০/-(এক লক্ষ ছয় হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ আবুল কালাম বাদী হয়ে
বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
২। অদ্য ০৩ মার্চ ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৫টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালামসঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের গড়াই মাঠ নামক স্থান হতে ৮৪
বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৫,৩৫০/-(পয়ত্রিশ
হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ২২৬ বোতল
ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা এবং ০১ টি চার্জার ভ্যানগাড়ী এর সর্বমোট মূল্য ১,৪২,১৫০/-(এক
লক্ষ বিয়াল্লিশ হাজার একশত পঞ্চাশ) টাকা মাত্র।

