Pages

Thursday, September 10, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ সেপ্টেম্বর ২০১৫

১। অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এবাদত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৬০০/-(পাঁচ হাজার ছয়শত) টাকা মাত্র ।
৩। অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,৪০০/-(তেইশ হাজার চারশত) টাকা মাত্র ।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩৪,০০০/-(এক লক্ষ চৌত্রিশ হাজার)টাকা মাত্র।