অদ্য ১১
সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম এর সার্বিক তত্ত্বাবধানে
নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাঁসাদা পাঁকা
রাস্তার উপর হতে ঢাকা গামী (যশোর ট-১১-২৮৩৪) ট্রাক চ্যালেঞ্জ
করলে ট্রাকের ড্রাইভার দীর্ঘ ২ ঘন্টা বিভিন্ন রাস্তা ব্যবহার করে পালিয়ে যাওয়ার
চেষ্টা করে । পরবর্তীতে অনুমানিক ০৬টার সময় হাঁসাদা গ্রামের মধ্যে ট্রাক ফেলে রেখে
পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, থ্রি-পিচ এবং থান
কাপড়সহ ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে নিজস্ব ড্রাইভার দ্বারা ট্রাকটি ব্যাটালিয়ন
সদর চুয়াডাংগায় মালামালের বৈধতা পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। ট্রাকে থাকা ভারতীয়
মালামালের কোন মালিক বা মালিকের কোন প্রকার বৈধ কাগজ পত্র না পাওয়ায় জব্দ তালিকা
তৈরী করা হয়। উক্ত তালিকা অনুযায়ী ভারতীয় শাড়ী (উন্নত) ৫,২৮০টি, শাড়ী (মধ্যম)১,৩৭০
টি, থ্রি-পিচ ৫৬০ টি, শার্টের থান কাপড় ৬,৪৯০ মিটার যার আনুমানিক মূল্য
৪,০৯,৭০,০০০/- টাকা এবং ০১ টি ট্রাক যার আনুমানিক মূল্য ৫৫,০০,০০০/- টাকা সর্বমোট
মূল্য ৪,৬৪,৭০,০০০/-(চার কোটি চৌষট্টি লক্ষ সত্তর হাজার) টাকা ।


