Pages

Saturday, August 1, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ আগস্ট ২০১৫



১। অদ্য ০১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হাইস্কুলের পিছন হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র ।

২। অদ্য ০১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪৬,৫০০/-(ছেচল্লিশ হাজার পাঁচশত)টাকা মাত্র।